বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

লোহাগাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নানা-নাতনী সহ তিন জনের প্রাণ হানি।

মৃুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া, ( চট্টগ্রাম)

  সড়ক দূর্ঘটনায় প্রতিদিনই অকালে প্রাণ হারাচ্ছে বহু লোক। খবরের কাগজের শিরোনামই তাই। থেমে নেই সড়ক দূর্ঘটনা।  লোহাগাড়ায় ৪ ডিসেম্বর এমনই দুটি পৃথক দূর্ঘটনায় তিনজনের প্রাণ হানি হয়েছে। তাদের মধ্যে একজন চার বছরের শিশু। 

প্রথম ঘটনাটি ঘটে, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। এই মর্মান্তিক দূঘটনায় নিহত হন আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লালীর বাপের পাড়ার ইকবাল হেসেন প্রকাশ বাবলূ তার নাতনী আজুয়া আক্তার (৪)। আজুয়ার পিতার বাড়ী সাতকানিয়া উপজেলার ছদাহা মোরশেদ চেয়ারম্যানের বাড়ী। পিতার নাম মোহাম্মদ তারেক। 

  ঘটনার বিবরণে জানা যায়, আজুয়া ও তার মা সামিয়া নানার বাড়ীতে থাকত। যেহেতু আজুয়ার পিতা মোহাং তারেক দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আজুয়ার পিতা মোহাম্মদ তারেক নিজ বসত ভিটিতে নতুন বাড়ী নির্মাণ করতেছিল  এবং কাজ চলমান রয়েছে। মোহাং ইকবাল প্রকাশ বাবলু নাতনী ও তার মেয়ে সামিয়াকে নিয়ে ছাদাহা নতুন বাড়ীর কাজ পরিদর্শনের জন্য যায়। পরিদর্শন শেষে ফিরার পথে তারা উল্লেখিত স্থালে পৌছলে দূর্ঘটনার শিকার হয় । ঘটনাস্থলে প্রাণ হারায় ইকবাল ও তার নাতনী। সামিয়াকে উন্নত চিকিৎসার জন্য েচমেক হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী ভাষ্যমতে, মোটর সাইকেল ও ট্রাক উভয় কক্সবাজার মুখী ছিল। ট্রাকটি পাশ কাটতে গেলে চাকায় পিষ্ট হয়ে মারা যায় ইকবাল ও তার নাতনী এবং গুরুতর আহত হয় তার কন্যা সামিয়া। দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী দুটি জব্দ করে এবং ফায়ার সার্ভিস কতৃপক্ষ লাশ উদ্ধার। 

একইদিনে তিন ঘন্টার ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল একজন। তার নাম আব্দুল মন্নান। সে চরম্বা ইউনিয়নের সিকদার পাড়া। তার পিতার নাম বশির আহমদ। ৪ ডিসম্বের সন্ধ্যা ৭ টার সময় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রীজ এলাকায় দূর্ঘটনায় ঘটে। প্রত্যেক্ষদর্শীর ভাষ্যমতে, কক্সবাজার মুখি ট্রাকের সাথে বিপরীত মুথী সি.এন জি অটো রিকশার মৃখোমৃথী সংঘর্ষ হয়। এতে আব্দুল মন্নান নিহত হয়। আরো পাঁচ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাউজান্য পাড়ার সাহেব মিয়ার পুত্র মোহাং রুবেল এবং ইউনুসের পুত্র মোহাং মামুন। পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল হাকিমের পুত্র শাহ আলম ও তার স্ত্রী ফরিদা ইয়াছমিন এবং ৮নং ওয়ার্ডের ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র কামাল হোসেন। হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ হতে গাড়ী জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ আইগনগত ব্যবস্থা নিচ্ছে। 

আরও খবর