ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গলে সড়ক থেকে বিশাল অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহাসড়ক থেকে বিশাল একটি অজগর সাপ উদ্ধাের করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মৌলভীবাজার রোডস্থ শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল এন্ড কলেজ এর সামনের মহাসড়ক থেকে এ সাপটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, পথচারীরা রাস্তা পারাপারের সময় হঠাৎ সড়কে বিশাল আকৃতির একটি অজগর সাপ রাস্তার উপরে দেখতে পান।

পরে এলাকাবাসি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল রাস্তা থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করেন। 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, খবর পেয়ে সোমবার রাতে সরজমিন গিয়ে অজগর সাপটিকে

উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত আজগর সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং ১৫ কেজি ওজনের হতে পারে বলে জানায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘অজগটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করবো।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন জানায়, এর আগে গত ১৪ নভেম্বর উপজেলার ইছবপুর এলাকা থেকে একটি শঙ্খিনী, ২৩ নভেম্বর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর ও ২৭ নভেম্বর রামনগর এলাকা থেকে একটি সাপ উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

Tag
আরও খবর