গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ রায়পুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন গাজীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট: বেকারি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজনে  বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসাধীন সাংবাদিক শাহ্ আলম-কে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী শরীফুল আলম ‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য মধুপুরে যুবকের আত্মহত্যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার বাঘারপাড়ায় নিয়ন্ত্রণহীন বাস গাছে ধাক্কা, অক্ষত সব যাত্রী বুটেক্সে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ভাড়া বৈষম্যের বরিশালে বিরুদ্ধে শিক্ষার্থীদের সড়ক অবরোধ মধুপুরে শিশু যৌন নিপিড়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ, জমি বিরোধে হত্যার অভিযোগ দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা উৎফুল্ল মধুপুরের আনারস জিআই পণ্য: বদলেছে কি চাষির ভাগ্য? রাতে চলছিলো অফিস : গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ইউএনও নাজমুল হুসাইন চৌদ্দগ্রামে ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ



সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণপূর্বক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে।


জানা গেছে, গত ০৯ ফেব্রুয়ারী ২০২২ খ্রি. তারিখে ফজের আলী ও রাজ গাজীর নিকট থেকে ৬৪২নং কোবালা দলিলমূলে প্রায় ৬শতক এবং গত ১৬ মার্চ ২৩ খ্রি. তারিখে ১৫৩৮নং কোবালা দলিলে গোয়ালপোতা মৌজায় বি,এস ১৬৭ খতিয়ানে ২৯৯ দাগে পৌনে ১শতক জমি ক্রয় করে চারপাশে প্রাচীর দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করছিলেন গোয়ালপোতা গ্রামের হোসেন আলীর ছেলে আবু হামজা (২৭)।


কোন বৈধ কাগজপত্র না থাকা সত্বেও ওই জমি দখলের জন্য ষড়যন্ত্র করতে থাকেন একই গ্রামের মৃত খয়রাত আলী গাজীর ছেলে নওশের আলী গাজী (৪৮) একপর্যায়ে গত ১৮ জুন ২০২৩ তারিখে নওশের আলী গাজীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত জমিতে প্রবেশ করে গাছপালা কর্তন ও ঘরবাড়ি ভাংচুর শুরু করে জমি জবরদখলের চেষ্টা চালায়। তবে এ ঘটনায় বাধা দেয়ায় তারা ব্যর্থ হয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়। জবরদখলের চেষ্টার প্রতিকার চেয়ে গত ২৫ জুন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারামতে পিটিশন ১৩৯৮/২৩ নং দাখিল করেন ভুক্তভোগী আবু হামজা। শুনানীপূর্বক বিজ্ঞ আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন (স্মারক নং ৫২৭৬, তারিখ: ২৫-১০-২৩ খ্রি.)।


কিন্তু বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে নওশের আলী গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সোমবার (৪ ডিসেম্বর) সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে সেখানে বেড়াদিয়ে টিনের ছাউনিবিশিষ্ট একটি ঘর নির্মাণ করে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সেখানে স্থানীয় সাংবাদিকরা যেয়ে জবরদখলের ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে থাকায় দখলবাজ চক্র হুমকি প্রদর্শন করে সেখান থেকে চলে যায়। আদালতের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে ভুক্তভোগী পরিবারের মাঝে আতংক বিরাজ করছে। 

এ বিষয়ে জানতে নওশের আলী গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর