কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এমপি শাহীন আক্তারকে আদালতে তলব

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিন আক্তারকে শোকজ পূর্বক আগামী ৭ ডিসেম্বর তলব করেছে আদালত।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উখিয়া-টেকনাফ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য্য ২ ডিসেম্বর এই নির্দেশ প্রদান করেন।


উখিয়া-টেকনাফ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী শাহিন আক্তার এর উদ্দেশ্যে অফিস আদেশে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর সকালে শতাধিক গাড়ীর বহর নিয়ে আপনি নিজ নির্বাচনী এলাকা মরিচ্যা লাল ব্রীজ হতে রওনা দিয়ে বিকালে টেকনাফ পৌঁছান। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার সড়ক জুড়ে ব্যানার, পোষ্টার,তোরণ ও গেইট নির্মাণ করেছেন এবং ঐদিন বিকালে টেকনাফ পৌঁছে একটি জনসভায় অংশ নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে বক্তব্য প্রদান করেছেন। আপনার পক্ষে প্যান্ডেলে গান বাজিয়ে নৃত্য প্রদর্শন করা হয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ৩০ নভেম্বর দৈনিক আজকের দেশ বিদেশে পত্রিকায় এসটিএন নিউজ ২৪.কম নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।


আপনার উক্তরূপ কার্য দ্বারা আপনি সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ২০০৮ এর ৬(খ),৬(গ), ৮(ক),১০(ক),১০(ঙ) ও ১২ বিধির বিধান এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।


এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে তা আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টার সময় কক্সবাজার জেলা ও দায়রা জজ ভবনের নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে তথা উখিয়া সিনিয়র সহকারী জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১-এ(৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হল।


জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।


এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা অনুসারে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী বা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল বের করতে পারবেন না। মহড়াও করতে পারবেন না।

Tag
আরও খবর