নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ট্রেনের টিকিট দেখালে কক্সবাজারে হোটেলে মিলবে ৭০ শতাংশ ছাড়

আনুষ্ঠানিকভাবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিক ট্রেন চলাচলের মধ্য দিয়ে শত বছরের স্বপ্ন পূরণ হয়েছে দক্ষিণ চট্টগ্রামের মানুষের। এবার কক্সবাজারে আসা পর্যটকদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। ট্রেনের টিকিট দেখালেই ৬০-৭০ শতাংশ ছাড় দিচ্ছে তারা। কক্সবাজারে পর্যটক বাড়াতে এ উদ্যোগ কাজে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


তথ্যমতে, শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যায় ‘কক্সবাজার এক্সপ্রেস’। ফিরতি ট্রেনটি শনিবার সকাল ৮টায় কক্সবাজার স্টেশনে এসে পৌঁছে। ট্রেনে আসা এসব পর্যটকদের জন্য ৬০-৭০ শতাংশ ছাড় রেখে কক্সবাজারে স্বাগত জানান হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি। ট্রেনের টিকিট প্রদর্শন করলে এ সেবা পাবেন পর্যটকরা। সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে সমিতিভুক্ত হোটেলের পক্ষ থেকে পর্যটকদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। একই সঙ্গে ফুল দিয়ে স্বাগত জানানো হয় পর্যটকদের। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।



সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীর শত বছরের স্বপ্নপূরণ করেছেন। এ আনন্দে হোটেল কর্তৃপক্ষ বিশেষ এ ছাড় দিচ্ছে। আগামী সাত দিন এ অফার থাকবে বলেও জানান তারা।



কলাতলী হোটেল বিচ হলিডের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান লাভলু বলেন, প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছেন। এ খুশিতে পর্যটকদের জন্য এ ছাড়ের ব্যবস্থা করেছি।


হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী বলেন, ট্রেন চালু হওয়ায় শুধু কক্সবাজারের মানুষ নয়, পুরো দেশের মানুষ আনন্দিত। দেশের যেকোনো প্রান্তের মানুষ সহজেই কক্সবাজার আসতে পারবে। এ খুশিতে আমরা বিশেষ এ ছাড় দিচ্ছি। ট্রেনের টিকিট প্রদর্শন করলেই এ সুযোগ পাবেন পর্যটকরা। আগামী সাত দিন এ সুযোগ পাবেন পর্যটকরা।


ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর এ সময় পর্যটকে ভরপুর থাকে কক্সবাজার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এবার ভরা মৌসুমেও পর্যটকশূন্য কক্সবাজার। ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্যটনশিল্পসহ সব ধরনের ব্যবসায়ীদের। অনেক হোটেল কর্তৃপক্ষ শ্রমিক ছাঁটাই করেছেন। প্রায় ৫০ ভাগ রেস্তোরাঁ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিক। এ অবস্থায় ট্রেনে পর্যটক আগমনে ক্ষতি কমিয়ে আনতে চেষ্টা করছে তারা। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘কক্সবাজারে পর্যটকদের নিরাপদে আসা-যাওয়া নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করবে। টহল টিমের পাশাপাশি থাকবে স্পেশাল ফোর্স। এ ছাড়া পর্যটকদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম, জরুরি সেবা ও হটলাইন।’


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে