কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

পশ্চিম সুন্দরবনে রান্না করা হরিণের মাংস উদ্ধার

 পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায়  মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাঁড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক  এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহলফাঁড়ির ইনচার্জ  সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এসময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ সহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।

তবে বনবিভাগের উপস্থিতি আগাম বুঝতে পেরে দলবল নিয়ে মাহমুদুল হাসান দ্রুত পালিয়ে যান। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম গাজীর ছেলে।

সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারীর দল হরিণের মাংস রান্না করে খাওয়ার প্রস্ততি নিচ্ছেন এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংস সহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।


Tag
আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে