কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা-বাংলাদেশ এর উদ্যোগে শিশু ও যুবদের মাঝে বই ও ডায়েরী বিতরণ

ওয়ার্ল্ড পিস ইথিক্স ক্লাবের সহায়তায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা-বাংলাদেশ এর উদ্যোগে শিশু ও যুবদের মাঝে বই ও ডায়েরী বিতরণ করা হয়েছে।


শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ২৬জন শিক্ষার্থীদের মাঝে ‘সকলের জন্য শান্তি নীতি’ শীর্ষক বই, দিনলিপি ও সিলেবাস বিতরণ করা হয়।


জানা গেছে, দ্যা ওয়ার্ল্ড পিস ইথিক্স ক্লাব, থাইল্যান্ড কর্তৃক ২০০৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বর্তমানে পৃথিবীর ৮টি ভাষায় বুকলেটটি অনুদিত হয়েছে।


আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৩ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি ২০২৪ সালে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে।


সংগঠনটির উখিয়া শাখার আহবায়ক রূপন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান অরবিন্দু বড়ুয়া, অধ্যাপক রনজিত বড়ুয়া, শিক্ষক মিলন বড়ুয়া, শিক্ষক দীনেশ বড়ুয়া, শিক্ষিকা মৌসুমী বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া।


শিক্ষার্থীদের মাঝে অভিমত ব্যক্ত করেন অনন্যা বড়ুয়া ও প্রত্যাশা বড়ুয়া।


Tag
আরও খবর