কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

রেলস্টেশন থেকে টমটম এর ভাড়া নির্ধারণ করলো ট্রাফিক পুলিশ

প্রথমবারের মতো ২০ টি বগিতে ১ হাজার ২০ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেছে এই রুটের প্রথম বানিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস।


আর ট্রেনে কক্সবাজারে আসা পর্যটকদের রেল স্টেশন থেকে কক্সবাজার শহরে আসাকে নির্বিঘ্ন ও হয়রানি মুক্ত করতে কক্স-ক্যাব (টমটম) এর ভাড়া নির্ধারণ করে দিয়েছে কক্সবাজার ট্রাফিক পুলিশ।


কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার শহরে যেকোনো হোটেল পর্যন্ত কক্স-ক্যাব (টমটম) এর ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা এবং রিজার্ভ ২০০ টাকা।


এসময় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রায় আড়াই শতাধিক কক্স-ক্যাব (টমটম) এর চালকেরা।


নিরাপদ ও পর্যটন বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে এমন উদ্যোগ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দময় ভ্রমণের জন্য কক্স-ক্যাব নিবন্ধিত চালকদের গাড়ি(টমটম) ব্যবহার করার আহ্বান জানান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।


শুক্রবার (০১ ডিসেম্বর) ঢাকা থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ২০ টি বগি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে “কক্সবাজার এক্সপ্রেস”। যেটি কক্সবাজার রেলস্টেশনে পৌঁছায় শনিবার (২ ডিসেম্বর) সকাল ৭ টা ৫৮ মিনিটে।


এর আগে পর্যটন নগরী কক্সবাজার শহরে যানবাহন(টমটম) চালকদের স্মার্ট ডাটাবেজ ‘কক্সক্যাব’ চালু করার জন্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীকে স্মার্ট বাংলাদেশ পুরষ্কারে ভূষিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag
আরও খবর