নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির পরিচিত সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার পদ্মা ব্যাংকের নিচতলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে নবগঠিত কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুস্পাস্তাবক অর্পণ করেন। সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন, আমিনূল ইসলাম, মিজানূর রহমান, সন্তান কমিটির সদস্য ফারুক আহাম্মেদসহ অন্যন্যরা। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরিচিত সভায় প্রধান অতিথি নুরুল ইসলাম হিরু আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এই কমিটিকে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহবান জানান। কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান, পর্যায়ক্রমে কমিটিতে আরো সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

Tag
আরও খবর