ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা

দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। শুক্রবার (১লা ডিসেম্বর) বিকেল থেকে শ্রীমঙ্গলের পাহাড়ী অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে বলে স্থানীয়রা জানান। চা শ্রমিক দ্বীপ বুনার্জি একুশে সংবাদ ডটকম-কে বলেন, চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে গত সপ্তাহ থেকে শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। অন্যান্য দিনের তুলনায় আজ বিকেল থেকে তীব্র শীত নেমেছে। শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম জাম্বুরাছড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন থেকে শীত পড়েছে আমাদের এলাকায়। বিশেষ করে রাতেও প্রচন্ড শীত অনুভূত হয়। আজ বিকেল থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা আরও বাড়বেও বলে তিনি জানান।

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা আলী আহমদ বলেন, 

পাখির অভয়ারণ্য বাইক্কা বিল হাওরে এখন অতিথি পাখি আসতে শুরু করেছে। এছাড়াও বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। ফলে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন শুরু হবে।

এদিকে শীত জেঁকে বসার আগেই উপজেলার লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। শীত বরণে এক অন্য রকম প্রস্তুতি। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। 

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ 

ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, গত বুধবার ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল বৃহস্পতিবার ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় মুঠোফোনে বলেন, আজ (১ ডিসেম্বর) সকাল ৯টায় এবং সন্ধা ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়

১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, অন্যান্য বছর নভেম্বর থেকেই শ্রীমঙ্গলে শীতের প্রকোপ থাকে। এবার একটু দেরিতে শীত নেমেছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবেে এবং সঙ্গে সঙ্গে বাড়বে শীত। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলেও তিনি জানান।

আরও খবর