নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় সাথে ছিলেন, সরোয়ার বাহাদুর লাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সেক্রেটারি ফারুক আহমেদ ফারুক, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান ধলুসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ। মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, আমি ৪ বার দলের কাছে নৌকার মনোনয়ন চেয়েছি। কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। বারবার শ্রীবরদী উপজেলার মানুষকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। ৫২ বছরেও ঝিনাইগাতী থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমি ২০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম। ঝিনাইগাতীর মানুষের অনুরোধ ও পরামর্শে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি তাই আমি আমার এলাকার ভোটারদের সাথে মতবিনিময় ও পরামর্শ করেছি। যেহেতু আমি দীর্ঘ ২০ বছর আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশে ছিলাম ও কাজ করেছি এবং ৫ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। এতে মানুষের সেবায় সার্বক্ষণিক ব্যস্ত ছিলাম। আমি আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

Tag
আরও খবর