নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মায়ের জন্য ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না ছেলের


নেত্রকোনার দুর্গাপুরে মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোর। 

নিহত রাকিব উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোন নিয়ে মোট আটজনের মধ্যে রাকিব ছিল ছয় নম্বর। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। 

পরিবারসূত্রে জানা গেছে, রাকিব মাদ্রাসা থেকে ছুটি পেয়ে বাড়িতে এসেছে। গতকাল মঙ্গলবার সকালে মায়ের জন্য ওষুধ আনতে ময়মনসিংহে যায়। ওষুধ কিনে বিকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাকিব। 

স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ মিয়া বলেন, এমন মৃত্যু খুবই বেদনাদায়ক। রাকিবের সঙ্গে আরও একজন মারা গেছেন। বুধবার সকালে স্থানীয় কবরস্থানে রাকিবের দাফন করা হয়। 

আরও খবর