ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

জয়পুরহাটে বিষ্ফোরক মামলায় জেলা যুবদলের সদস্য সচিবসহ দুজন গ্রেপ্তার

জয়পুরহাটে পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ সংক্রান্ত বিষ্ফোরক মামলার আসামী জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান সহ দুইজনকে শহরের হাউজিং স্টেট এলাকা থেকে বুধবার সন্ধায় গ্রেপ্তার করেছে র‌্যাব।  

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় এলাকার শামসুল হকের ছেলে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেন খাঁনের ছেলে মহিদুল ইসলাম খান রাজিব।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, গত ১৮ নভেম্বর রাজশাহীর নওহাটা থেকে জয়পুরহাটে আসার পথে রাত ৯ টার দিকে চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে  সড়কে পিকআপের গতিরোধ করে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও মহিদুল ইসলাম খান রাজিবসহ আরোও ৩০/৩৫ জন লোক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির লক্ষে পিকআপটিতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। পরে তাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা রুজু হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে শহরের হাউজিং স্টেট এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান ও মহিদুল ইসলাম খাঁন রাজিবকে গ্রেপ্তার করা হয়।  পরে তাদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে