নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অভয়নগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত যশোর-৪ আসনের নৌকার মাঝি এনামুল হক বাবুল

বিশাল মোটর শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় নৌকার প্রার্থী  এনামুল হক বাবুল ফারাজীকে বরণ করে নিতে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল, সঙ্গে ছিল প্রায় পাঁচ শতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস।

বিশাল মোটর শোভাযাত্রাটি অভয়নগর উপজেলার সীমানা ছাড়িয়ে নড়াইল জেলার গোবরা বাজার এলাকায় অবস্থান করে। এসময় হাজার হাজার নেতাকর্মী ৮৮ যশোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলকে বরণ করে নিতে অপেক্ষায় রয়েছে।


অপেক্ষার প্রহর শেষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শতাধিক গাড়ী বহর সহকারে যশোর-৪ আসনে নৌকার মাঝি এনামুল হক বাবুল গোবরা বাজার এলাকায় পৌঁছান। সেখানে অপেক্ষায় থাকা অভয়নগরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাঁকে স্বাগত জানায়। পরে স্মরণকালের সব থেকে বড় মোটর শোভাযাত্রাটি এনামুল হক বাবুলকে সঙ্গে নিয়ে অভয়নগরে পৌঁছায়।


মোটর শোভাযাত্রাটি নওয়াপাড়া পৌর এলাকা প্রদক্ষিণ করে নূরবাগ স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনামুল হক বাবুল নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও খবর