‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ

শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে টানা সপ্তমবার এমপি হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন আব্দুস শহীদ


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সপ্তম বারের মতো আওয়ামী লীগ থেকে চুড়ান্ত মনোনয়ন পেলেন টানা ছয় বারের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

মৌলভীবাজার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসন। এ আসনটি চা বাগান বেষ্টিত হওয়ায় চা শ্রমিকদের ভোট বেশি থাকায় এটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে অনেকের কাছে পরিচিত।

অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতার পর থেকে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয় হয়নি। আওয়ামী লীগের মনোনয়ন মানেই নিশ্চিত বিজয়। আর পঞ্চম সংসদ নির্বাচন (১৯৯১ সাল) থেকে টানা ছয়বার আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি হয়েছেন। এবারের মনোনোয়ন পেয়ে নির্বাচিত হলে টানা সপ্তমবার এমপি হওয়ার রেকর্ড গড়বেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. আব্দুস শহীদ।

এদিকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক রফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য নবারুন দাস রিপন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফ্রান্স শাখা আওয়ামী লীগের সহসভাপতি মো. আকরাম খান। 

মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রী ও দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোঃ আব্দুস শহীদ গণমাধ্যমকর্মীদের বলেন, পরপর ছয়বার আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। ছয়বারই এলাকার ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। গত ৩২ বছর এলাকার মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে কাজ করেছি।  আমি আশাবাদী, ভোটাররা আমাকে ভোট দিয়ে এবারও বিপুল ভোটে বিজয়ী করবেন।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে