ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কুমিরায় মহাসড়কের পাশে অবৈধ ভাবে বালি উত্তোলন বাঁধা দেওয়ায় দুই ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাশে অবৈধভাবে বালি উত্তোলনের সময় বাঁধার দেওয়ার কারনে দুই ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা   । একই সময় এক  ব্যাবসায়ীর কাছে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সকালে মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা কদমতলা এলাকায় ঘটনাটি ঘটে।হামলায় আহতরা হলেন, পাটকেলঘাটা থানার বাউগুনি এলাকার রশেম চন্দ্র হাজার ছেলে রজত হাজরা (৪২)ও পাটকেলঘাটা বলফিল্ড এলাকার গোলাম হোসেন(৪৬)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

হামলা স্বীকার  রজত হাজরা জানান, বছর পাঁচেক আগে কুমিরা এলাকার জৈনেক নিতাই সেনের কাছে. ১২শতক জমি কিনে শান্তিপূর্নভোগদখল করে আসছিলেন তিনি। বর্তমানে ওই জায়গায় একটি ঘর নির্মান করা হয়েছে। জমি ক্রয়ের পর থেকে নিতাই সেনের ভাই পলাশ সেন কয়েকবার  জোর পূর্বক তার  জমিদখলের চেষ্টা চালায়। আজ সকালে গোলাম হোসেন ও তিনি  মির্জাপুর পাম্পে  তেলের টাকা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে  দেখতে পান  তার জমির পাশের পুকুর থেকে পলাশ সেন অবৈধভাবে বালি উত্তোলন করছে । ওই সময় বালি উত্তোলনে বাঁধা দিতে গেলে বিএনপি নেতা পলাশ সেন ও  সোহরাব  মেম্বরের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তদের উপর হামলা চালায়।  এই পর্যায়ে সাথে থাকা ব্যাবসায়ী গোলাম হোসেনের কাছ থেকে এক লক্ষ ৫হাজার  টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ তোলেন তিনি ।এরপর ঘটানাটি মুঠোফোনে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

পাটকেলঘাটার থানা পরিদর্শক (তদন্ত)বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাটি শোনামাত্র  পুলিশ  ঘটনাস্থল  পরিদর্শন করেছে।তাৎক্ষনিকভাবে  বালি উত্তোলনের কাজে ব্যাবহারিত  মেশিনগুলি  জব্দ করে থানায় আনা হয়েছে । এ বিষয়ে থানায় একটি  মামলার প্রস্ততি চলছে বলে জানান ওই কর্মকর্তা। 
Tag
আরও খবর