নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাবিদ অভিযোগ এনে সংবাদ সম্মেলন



নেত্রকোনা জেলার দুর্গাপুরে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জমি দখল মারপিট অত্যাচারসহ নানাবিদ অভিযোগ এনে ১৫ নভেম্বর রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন একই মহল্লার ভূক্তভোগী পরিবার।

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পৌরশহরস্থ ৫নং ওয়ার্ড দক্ষিনপাড়া মহল্লার মৃত আবদুল জলিল খান এর তিনপুত্র,পুত্রবধুগন ও কন্যাদ্বয় রোববার দুর্গাপুর প্রেসক্লাব সভাকক্ষে হাজির হয়ে লিখিত বিবরণে বলেন একই মহল্লার মৃত আমিনুল হক এর পুত্র মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক দক্ষিনপাড়া এলাকায় সংবাদসম্মেলনকারীদের নিজ দখলীয় ৩৫ শতাংশ ভুমির উপর পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতিবেশি মুক্তিযোদ্ধা সিরাজুল হক গং ভারাটে গুন্ডাবাহিনী দিয়ে প্রায় সময়ই ঐ জমি থেকে তাঁদেরকে উচ্ছেদ ও প্রান নাশের হুমকি প্রদান করায় স্ত্রী সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনাতায় ভুগছেন ঐ পরিবার। বিধি বা আইনের কোনরকম তোয়াক্কা না করে আমাদের উচ্ছেদ করার লক্ষ্যে আমার বাড়ির টিনের সীমানা ও বসত ঘরের পাকা ভিটি ভেঙ্গে বাড়িতে অবস্থানরত মহিলাদের মারপিট ও স্লীলতাহানীর চেস্টাচালায়। পরবর্তিতে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর থানা ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত দুর্গাপুর চৌকি বরাবরে সিরাজুল হক গংদের অপরাধের বিচারের দাবীতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন প্রকার দাঙ্গা হাঙ্গামায় জড়িত না হওয়ার জন্য সিরাজুল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুরোধ জানান। এর পরে আরো ক্ষিপ্ত হয়ে হাঙ্গামা চালানোর পায়তারায় লিপ্ত থাকায় আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। সাংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিকারে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বিবরণ পাঠ করেনে ভ’ক্তভোগী পরিবারের পক্ষে মোঃ সাইফুল ইসলাম খান স্বপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল লতিফ, মো. রফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. শাহাদত হোসেন, মো. সাদেক হোসেন, মোছাঃ নাসিমা খাতুন প্রমুখ।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে