ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অভয়নগরে বস্তিতে মাদক বিক্রি ও সেবন ঘর থেকে মাদক কারবারি আটক

যশোরের অভয়নগরে মাদকসেবন ও বিক্রি করার একটি ঘরের সন্ধান মিলেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ও অভয়নগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া সেই ঘর থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও দেশি মদসহ হাসান মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। পালিয়ে গেছে তার সঙ্গে থাকা আরো তিন যুবক। 

আটক হাসান মোল্যাকে তিন মাসের কারাদণ্ড ও চারশ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল। 

মঙ্গলবার বিকালে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস্তহারা বস্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) এস এম শাহিন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস্তহারা বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বস্তির ভেতরে মাদক বিক্রি ও সেবন করার একটি ঘরের সন্ধান মেলে। এসময় ওই ঘরের ভেতর থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও দেশি মদসহ হাসান মোল্যা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পালিয়ে যায় ঘরের ভেতরে থাকা দুই মাদক কারবারিসহ অপর এক সেবনকারী। পরে ঘর তল্লাশী করে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি সাউন্ডবক্স ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আটককৃত হাসান মোল্যা জানান, সে উপজেলার নওয়াপাড়া কলাতলা এলাকার মৃত জাহাঙ্গীর মোল্যার ছেলে। দীর্ঘদিন যাবত সে বাস্তহারা রেলবস্তির ওই ঘরে স্থানীয় মাদক কারবারি ইমনের সহযোগিতায় মাদক বিক্রি  ও সেবনের ব্যবস্থা করে থাকে। বিকালে দুইটি মোটরসাইকেল নিয়ে তার পরিচিত দুই যুবক মাদক সরবরাহ ও সেবনের জন্য এসেছিল। পুলিশ দেখে তারা মোরসাইকেল রেখে পালিয়ে যায়।     এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, অভিযান চলাকালে মাদকদ্রব্য ও দেশি অস্ত্রসহ আটক হাসান মোল্যাকে তিন মাসের কারাদণ্ড ও চারশ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভয়নগর থানায় তাকেসহ পালিয়ে যাওয়াদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা করে পুলিশের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tag
আরও খবর