চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত, প্রথম দিনে বিক্রি ৫ কোটি ৩২ লাখ টাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় এটি তাঁর তৃতীয়বারের মতো দলীয় ফরম সংগ্রহ। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ২০১৮ সালে প্রথম বারের মতো দলীয় ফরম সংগ্রহ করলেও ওই নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। পরবর্তীতে ২০২১ সালের ৩০ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে দ্বিতীয় বারের মতো দলীয় ফরম নিয়ে দলের মনোনীত প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এই আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে তিনি বলেন- আমি সাংগঠনিক সকল নিয়ম মেনে নির্বাচনে অংশ গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম নিয়েছি। উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে চান্দিনাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম এখনও আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-নির্ধারকবৃন্দ অবশ্যই আমাকে মূল্যায়ণ করবেন বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি।

এর আগে সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। দিন শেষে ১ হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। যার মধ্যে অনলাইনে ১৪টি। এতে প্রথম দিনেই ৫ কোটি ৩২ লাখ টাকা দলীয় ফান্ডে জমা হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন- এমপি তনয়া ডা. অনিন্দিতা দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মমিন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আলী হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মো. শামীম হোসেন, গল্লাই ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, জোয়াগ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বাতাঘাসি ইউপি চেয়ারম্যান এড. সাদেকুর রহমান, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভুইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ, বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, বরকইট ইউপি চেয়ারম্যান নূরে আলম, নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহিন ভূইয়া প্রমুখ।

আরও খবর


6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে