ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী

এসপি মোঃ শহীদুল ইসলাম কর্তৃক প্রকাশিত "জাগ্রত হোক বিবেকবোধ" বই বিতরণ



নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন ছয়ানী উচ্চবিদ্যালয়ে এসপি মোঃ শহীদুল ইসলাম কর্তৃক প্রকাশিত "জাগ্রত হোক বিবেকবোধ" বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর ) নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন ছয়ানী উচ্চবিদ্যালয়ে ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জান এর সভাপতিত্বে "জাগ্রত হোক বিবেকবোধ" বইটি উপস্হিত সুধীজন সহ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বইটির লেখক নোয়াখালী জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম, (পিপিএম-বার), বক্তব্যের শুরুতে উপস্হিত সুধীজন ও শিক্ষার্থীদের সালাম ও অভিবাদন জানিয়ে বলেন, আপনারা সবাই কষ্ট করে এরূপ একটি প্রোগ্রাম আয়োজন করেছেন নিঃসন্দেহে তাহা প্রশংসার দাবী রাখে, তাই আবারও সাধুবাদ জানাচ্ছি। স্কুলে আসা যাওয়ার পথে ছাত্র-ছাত্রীদের যে কোন সময় সুবিধা অসুবিধায় কিংবা অপ্রীতিকর ঘটনা রোধকল্পে নেয়াখালী জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে থাকবে। ভয় পেলে চলবেনা,ভয়কে জয় করে আমাদের সবাইকে দেশ গঠনে সামনে এগিয়ে যেতে হবে। আমি কর্ম জীবনে প্রশাসনিক কারণে অনেক ব্যস্ত থাকি তারপরও চেষ্টা করি বই পড়তে এবং লিখতে। ইদানিং অনেকে বই পড়তে চায়না। আমি ছাত্রজীবনে সন্ধ্যা হলে পাবলিক লাইব্রেরীতে গিয়ে বই পড়তাম। এখন অনেক শিক্ষার্থী জানেনা পাবলিক লাইব্রেরী বলতে কিছু আছে। পাঠক তথা উপস্হিত সুধীজন সহ শিক্ষার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, বই আমাদের জীবনে চলার পথ দেখায়। বই আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়,বই পড়ে কেউ কখনও দেউলিয়া হয়না। 

বই আমাদের শত ব্যস্ততার মাঝেও মনকে প্রশান্তি দেয়। তিনি আরো বলেন, আমি (১০০) টি মোরাল অব দা হিস্ট্রি নিয়ে "জাগ্রত হোক বিবেকবোধ" বইটি লিখেছি, আমি আশা করছি বইটি পড়লে সবার ভালো লাগবে। আমি কথা সাহিত্যিক  হুমায়ুন আহমদের অনেক বই পড়েছি এখনও পড়ি। জাগ্রত হোক  বিবেকবোধ বইটি সহ অন্যান্য  লেখকের বই পড়ে অবসর সময় কাটানোর জন্য পুলিশ সুপার উপস্হিত সকলকে অনুরোধ করেন। সকল শিক্ষার্থীদের প্রত্যেকের মা-বাবা সহ শিক্ষকদের প্রতি সদ-আচরণ, পড়ালেখায় মনোনিবেশ করে মানুষের মত মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার সবাইকে কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকার অনুরোধ করেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।

এ সময় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ইব্রাহিম, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ও ছয়ানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন উপস্হিত ছিলেন।
আরও খবর