নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পদত্যাগ করলেন দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান


পদত্যাগ করলেন দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার পদত্যাগ করেছেন। আজ বুধবার বিকেলে ঝুমা তালুকদার সাংবাদিকদের জানান, তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

তবে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, জান্নাতুল ফেরদৌস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন। এজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।

ঝুমা তালকদার সাংবাদিকদের জানান, চলতি মাসের ৬ তারিখ তিনি নেত্রকোনা জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। আজ বুধবার তিনি পদত্যাগপত্র গৃহীত হওয়ার চিঠি হাতে পেয়েছেন। মন্ত্রণালয় থেকে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিধিমোতাবেক নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যানকে (প্যানেল-১) অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি। চিঠি পেলে বিস্তারিত জানাতে পারব।

Tag
আরও খবর