দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভোটে যাচ্ছে জাতীয় পার্টি?

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-11-2023 09:35:57 am

© ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। শনিবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি।


জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সই করা এই চিঠিটি ই-মেইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো হয়।


চিঠিতে চুন্নু উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরওপিও অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।


দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনি তোড়জোড় শুরু করেছেন তার বিপরীতে জি এম কাদের শিবিরে ছিলে নীরবতা। জাপার সংসদ সদস্যদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী নেতারা তাই ভিড়ে গিয়েছিলেন রওশন এরশাদের শিবিরে। রওশন এরশাদের পক্ষে থাকা নেতারা দাবি করছিলেন, এবার জি এম কাদের নন, মনোনয়নের সঙ্গে প্রতীক বরাদ্দ দেবেন বিরোধী দলীয় নেতা।


সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে, এ ধারণা যখন দলে ভিত্তি পেয়েছে, ঠিক তখন ইসিতে চিঠি দিয়ে নিজের অবস্থান জানান দিলেন জি এম কাদের।


দলের নেতারা বলছেন, ইসিতে দেয়া এ চিঠির মাধ্যমে জাপার নির্বাচনে অংশগ্রহণের ইস্যুতে ধোঁয়াশা কেটে গেল। জাপায় নির্বাচনি তোড়জোড় শুরুর আভাসও দিলো এ চিঠি।

আরও খবর