অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৭ প্রকল্পে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ১৭ প্রকল্পে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



চট্টগ্রাম পতেঙ্গা কনটেইনার টার্মিনাল , মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ ফ্লাইওভার’ তথা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চট্টগ্রামের ১৭ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

   মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও টাইগারপাস থেকে পতেঙ্গা  টানেলের মুখ  পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  করেন। এ সময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল প্রান্তে  সংসদ সদস্য এম এ লতিফ, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চন্দনাইশের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েলসহ বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী-সিডিএ ফ্লাইওভার’ তথা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্য প্রকল্প উদ্বোধনকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার একেএম শফিউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই দুই প্রকল্প ছাড়াও এদিন প্রধানমন্ত্রী চট্টগ্রামের অন্য যেসব প্রকল্প উদ্বোধন করেছেন সেগুলো হলো : নগরের সিরাজউদ্দৌলা রোড হতে শাহ আমানত ব্রীজ সংযোগ সড়ক (বাকলিয়া এক্সেস) নির্মাণ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর বহিঃসীমানা দিয়ে সুপ রোজ নির্মাণসহ ঢাকা ট্রাংক রোড হতে বায়েজিদ বোস্তামী রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, আগ্রাবাদস্থ’ সিজিএস কলোনীতে জরাজীর্ণ ১১টি ভবনের স্থলে ৯টি বহুতল আবাসিক ভবনে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৬৮৪টি ফ্ল্যাট নির্মাণ, চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়ীতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরী ভবন নির্মাণ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, মহেশখালী জিরো পয়েন্টে (কালাদিয়ার চর)-সিটিএম এস (ধলঘাটপাড়া) গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাঃল পাইপলাইন নির্মাণ প্রকল্প, আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে আমান উল্লাহ ভূঁইয়া কমিউনিটি ক্লিনিক (ওয়ার্ড নং-০১) নির্মাণ কাজ (টাইপ-বি), মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য গ্যাস পাইপলাইন নির্মাণ ও কেজিডিসিএল গ্যাস বিতরণ নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন, নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প ও ইউরোপিয়ান সংস্থা, মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যেগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুরালী খালের ওপর ১২১ মিটার দীর্ঘ ভেল্লাপাড়া সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৫৩ মিনিট আগে