নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্গাপুর কুমুদগঞ্জ পথচারীদের দুর্ভোগ

ছবি সংগৃহীত



দুর্গাপুর উপজেলার কাপাসাটিয়া-কুমুদগঞ্জ সড়কের বাড়ইকান্দি মসজিদসংলগ্ন অংশ ভেঙে বড় গর্তে পানি জমে আছে। এ রকম গর্তগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোগান্তির আরেক নাম যেন কাপাসাটিয়া-কুমুদগঞ্জ সড়ক। প্রতিনিয়ত ঘটছে ওই সড়কে দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে খানাখন্দ ভরে ডোবায় পরিণত হয়ে যায় রাস্তা। বিকল্প রাস্তা না থাকায় মানুষকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এই রাস্তা দিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, কাপাসাটিয়া বাজার-কুমুদগঞ্জ সড়কের তিন কিলো ৬০০ মিটার অংশের বেশির ভাগই বড় বড় গর্তে ভরা। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। এ সড়ক দিয়ে উপজেলার চার ইউনিয়নসহ অন্য উপজেলারও হাজার হাজার মানুষ চলাফেরা করে। রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়ার সময় ভোগান্তিটা বেশি পোহাতে হয়।

তা ছাড়া ওই রাস্তার কারণে কৃষিপণ্য ও ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

এ বিষয়ে স্থানীয় বারইকান্দি গ্রামের মো. সালামত মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়ইকান্দি মসজিদসংলগ্ন এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর ওই ভাঙা জায়গায় অটোর ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই একজন মারা গেছে।’

বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু বলেন, ‘কাপাসাটিয়া-কুমুদগঞ্জ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এখন এটা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত রাস্তাটি দ্রুত সংস্কার করা।’

বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ তালুকদার সাগর বলেন, ‘এ রাস্তায় মাঝে মাঝেই হতাহতের ঘটনা ঘটছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি দরকার।’

উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, ‘রাস্তাটির বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছি।

অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, অচিরেই টেন্ডার করা হবে।’

নেত্রকোনা জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান শেখ বলেন, ‘ওই রাস্তার প্রপোজাল হাতে পেয়েছি। খুব দ্রুতই কাজটি বাস্তবায়ন করা হবে।’

আরও খবর