ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

কুতুবদিয়ায় একদিনে দুইজনের আত্মহত্যার চেষ্টা!

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ভাবে একদিনে আলী আকবর ডেইল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নে বিষপানে দুজন আত্মহত্যার চেষ্টার করেছে। তাদের দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।


সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার রহমতুল্লাহর ছেলে মো. ফোরকান (৩০) তার স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যার জন্য ঘরে থাকা কীটনাশক পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মো. ফোরকানের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, স্বজনেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান।


একইদিন দুপুর সাড়ে ১২ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাইট্টাখালী এলাকার আব্দুর রশিদের ছেলে বজল করিম (১৫) তার চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবার বিয়ের প্রস্তাব মেনে না নেওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে বজল করিম। পরে, অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ।


এবিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, এখনও পর্যন্ত এ দুটি ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করে নি।

Tag
আরও খবর