দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে

কক্সবাজারে ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন

কক্সবাজারে ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ির জনসভায় এ ট্যরিস্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইয়ামিন হোসেন। তিনি জানান ছাদখোলা ২ তলা দুটি বাস ইতোমধ্যে কক্সবাজার আনা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই এ ট্যুরিস্ট বাস সার্ভিস চালু হবে বলে জানান তিনি।


ছাদখোলা দ্বিতল বাসের একটাতে ৫৯ আসন অপরটাতে ৭৫ টি আসন রয়েছে। বিআরটিসির সাথে চুক্তিভিত্তিক এই ব্যবস্থাপনায় যাচ্ছে জেলা প্রশাসন। এই ট্যুরিস্ট বাস গুলো লাবনী পয়েন্টের বীচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে থেকে সকাল ৮ থেকে দুই ঘন্টা পরপর মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়ার টেক পর্যন্ত যাবে। এ বাস লাবনী থেকে শুরু করে দরিয়ানগর, সালসা বীচ, রেজুখাল, ইনানী বীচ ও পাটুয়ার টেক বীচসহ ৫ টি পয়েন্টে দাঁড়াবে। দিনে ৪ বার লাবনী থেকে পাটুয়ার টেক পর্যন্ত এ ট্যুরিস্ট বাস যাতে চলাচল করা যায় সেই ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।



ভাড়া কতো হবে এমন প্রশ্নের জবাবে এডিএম ইয়ামিন হোসেন জানান,ভাড়া এখনো নির্ধারন হয়নি, তবে ভাড়া সকলের সাধ্যের ভেতরেই থাকবে। সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন ট্যুরিস্ট বাস সার্ভিস চালু করেছে যা প্রশংসিত হয়েছে সর্বমহলে।

Tag
আরও খবর