দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে

হবিগঞ্জের সুজনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।

হবিগঞ্জে সুজনের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই  প্রতিনিধি,,  হবিগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সমঝোতা, সম্প্রীতি চাই,সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই " এ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে রবিবার (১২ নভেম্বর)  শহরের সুরবিতান হলরুমে সন্ধ্যা ৫-৩০ মিনিটে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি এ,এস,এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা সহসভাপতি মোঃ আব্দুর রকিব, সহসভাপতি মীর গোলাম রাব্বানী, হবিগন্জ সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম,  লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান সোয়েব রাজা।শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সাব্বির আহমেদ চৌধুরী, এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন শেখ আব্দুল কাদির কাজল। 

আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বানিয়াচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, এম,এ,হান্নান,সৈয়দ মনিরুল ইসলাম, হাফিজুর রহমান।

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর