বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড় বাসীর স্বপ্ন পুরণ ১৪ই নভেম্বর উদ্বোধন হবে স্হলবন্দর

রামগড় বাসীর স্বপ্ন পুরণ ১৪ই নভেম্বর উদ্বোধন হবে স্হলবন্দর


এমদাদুল হক খাগড়াছড়ি প্রতিনিধি 



বহুল প্রত্যাশিত খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ১৪ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে। দেশের ১৫তম এবং পার্বত্য চট্টগ্রামের প্রথম এ স্থলবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ স্থলবন্দর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. সরওয়ার আলম।


উদ্বোধন হলেও এখনি কার্যক্রম চালু হচ্ছে না জানিয়ে সরওয়ার আলম বলেন, “লোক পারাপার কার্যক্রম চালু করতে ইমিগ্রেশন বিভাগ পুরোপুরি প্রস্তুত। তবে ভারতের সাব্রুম ইমিগ্রেশন প্রস্তুত হতে আরও এক থেকে দুই মাস লাগতে পারে।


“সীমান্ত জটিলতার যে সমস্যা ছিল এরই মধ্যে তার সমাধান হয়েছে। বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজের জন্য প্রায় ২০০ কোটি টাকার টেন্ডার হয়েছে। ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শুরু হতে পারে।”


খাগড়াছড়ি চেম্বার অব কর্মাসের সভাপতি কংজরী চৌধুরী বলেন, “রামগড় স্থলবন্দর শুধু পার্বত্য চট্টগ্রামের জন্যই নয়; আর্ন্তজাতিকভাবে দুই দেশ লাভবান হবে। ভারতের সেভান সিস্টারর্স রাজ্যগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ তৈরি হবে।



 ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি ২০২১ সালের ৯ মার্চ দুদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন। পরে ১৫ কোটি টাকা ব্যয়ে রামগড় ইমিগ্রেশন ভবন ও বিজিবি চেক পোস্টের কাজ সম্পন্ন হলে কিছু লোকবল নিয়োগ দেওয়া হয়।


এরই মধ্যে জাইকার তত্ত্বাবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ককে যুক্ত করতে আটটি সেতু ও আটটি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। একই প্রকল্পের আওতায় রামগড়ের ফেনীরকূল এলাকায় প্রধান সড়কে রোড লোড স্কেল প্রকল্পের কাজও শেষ হয়েছে।



এ ছাড়া এক হাজার ১০৭ কোটি টাকা ব্যয়ে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের সেভেন সিস্টার্স খ্যাত দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ত্রিপুরা, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে রামগড় ও ত্রিপুরার সাব্রুম স্থলবন্দর চালুর উদ্যোগ নেয় দুই দেশ।


চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে এ স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার কাজ চলবে। স্থলবন্দর চালুর লক্ষে রামগড়ে মহামুনি এলাকায় ৪১২ মিটার দৈর্ঘ্য এবং ১৪ দশমিক ৮০ মিটার প্রস্থের বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নামে একটি সেতু নির্মাণ করেছে ভারত।

Tag
আরও খবর