নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে নিয়োগ পেলেন ফারজানা মিথিলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2023 11:46:16 pm

একাত্তর টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 


বুধবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে শুরু করে দুই বছরের জন্য জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফারজানা মিথিলা একটি গণমাধ্যমকে জানান, তাঁর কাজ হবে যে দেশে নিয়োগ দেয়া হবে, সেখানে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করা। বাংলাদেশের পক্ষে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা। 


তিনি আরও বলেন, প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেবেন। যোগ দেওয়ার পর জানা যাবে কোন দেশে নিয়োগ দেওয়া হবে। যে দেশে নিয়োগ দেওয়া হয়, সেখানে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবেন।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪৩ মিনিট আগে