নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

রাজধানীতে ৩ বাসে আগুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2023 11:45:04 pm

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন সন্ধ্যা পর দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে একটি বাসে আগুন দেয়া হয়। এরপর বনানী এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেয়া হয়। এছাড়া পিলখানার সামনে রমজান পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। 


অন্যদিকে, বুধবার রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


এছাড়া রাত আনুমানিক ৯টার দিকে পিলখানার সামনে রমজান পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় এক জনকে আটক করা হয়েছে। 


উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মাঝপথেই পণ্ড হয় যায় বিএনপির সমাবেশ। সমাবেশ বানচালের প্রতিবাদে পরের দিন (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপি হরতাল পালন করে। এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয়া হয়।


এরপর রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ২ দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমান বিরোধী দলগুলো। একদিন বিরতি দিয়ে তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। অবরোধ চলাকালে ঢাকাসহ সারাদেশে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে।


 

Tag
আরও খবর

69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১৩ ঘন্টা ২৮ মিনিট আগে