নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

শেখ হাসিনাকে বিজয়ী না করে বাড়ি ফিরবোনা


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর ২০২৩ ইং খুলনায় জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আহব্বানে এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক সহযোগিতায় যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার ৮ই নভেম্বর বেলা ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেকভিউ) চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৩ই নভেম্বর খুলনাতে জননেত্রী শেখ হাসিনার বিভাগীয় সম্মেলন সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশকে ভালোবাসেনা সেই কুচক্রী মহল বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে আবারও লিপ্ত হয়েছে। ২০১৩ সালের সেই জঙ্গিবাদী গোষ্ঠী সাতক্ষীরাসহ দেশের অনেক জায়গায় হত্যা যজ্ঞ শুরু করেছিল। তারা আবারও হরতাল ও হরতালের নামে সন্ত্রাসী কর্মকান্ড জ্বালাও পোড়াও করছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে। আগামী ১৩ই নভেম্বর’র মহাসমাবেশ থেকে আমরা দেখাতে চাই জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয়ের সমাবেশ। কুচক্রী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে নিরাপদে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। যারা বোমা মারবে তাদের হাত ভেঙে দিতে হবে এবং পুড়িয়ে দিতে হবে। বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাযজ্ঞ সৃষ্টি করে ক্ষমতায় আসার জন্য সারাদেশে ২০১৪ সালের মতো আবারও সহিংসতা শুরু করেছে। তাদেরকে রুখতে আওয়ামী লীগের সবপর্যায়ের নেতা-কমীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী না করে বাড়ি ফিরবোনা। আগামী ১৩ই নভেম্বর শেখ হাসিনার জনসভা সফল করার জন্য সাতক্ষীরা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।


সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রমুখ।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কলরোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস এম মোর্শেদ, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, সদরের বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।


এসময় সাতক্ষীরা জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যানগণ, পৌর মেয়রগণ, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানগণসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag