নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে উঠান বৈঠক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার দরিকালিনগর গ্রামে উপজেলা তথ্য সেবা অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিহা সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক মোস্তফা কামাল, সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার সিনিয়র অফিসার রিয়াজ নোমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইউপি সদস্য জোসনা বেগম। উঠান বৈঠকে সর্বজনীন পেনশন সম্পর্কিত সকলকে উৎসাহিত করার নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। ইউএনও মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন।

Tag
আরও খবর