‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

দুর্গাপুর চিনামাটি পাহাড়ে যাওয়ার পথে ট্রাকচাপায় ৪ শিক্ষার্থী।

দুর্গাপুর চিনামাটি পাহাড়ে যাওয়ার পথে ট্রাকচাপায় ৪ শিক্ষার্থী।


নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালা মার্কেট এলাকায় পিকআপভ্যান (মালগাড়িতে) সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক থেকে ফেরার পথে লরির ধাক্কার পর ট্রাকচাপায় চার ছাত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালীহর এলাকার আরশাদুল, ইয়াসিন, হৃদয় ও মাহবুব। হৃদয় গৌরীপুরের লামাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। এ সময় আহত হয়েছে আরো কমপক্ষে সাতজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাদের প্রত্যেকেই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিভিন্ন সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা শালীহর থেকে দুটি পিকআপভ্যান করে ৪৬ জন কিশোর দুর্গাপুর সীমান্তে যায় পিকনিকে। তারা শনিবার সকালে পিকনিক করে রাতে ফিরছিল। জানা যায়, একটি পিকআপে ২১ জন ও আরেকটিতে ২৫ ছাত্র ছিল। ২১ জন বহনকারী পিকআপ ভ্যানটি আগেই চলে যায়। পেছনে পড়ে থাকা ২৫ জন বহনকারী ভ্যানটি শান্তিপুর কালা মার্কেট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী লরি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন ছিটকে পড়ে যায় সড়কে। তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। অপর দুজনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত হয় কমপক্ষে আরো সাতজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহিন ও আলামিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়েছে।

এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিক্ষোভ করা শুরু করেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও খবর