দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দুর্গাপুরে মাদক বিক্রেতা আটক

দুর্গাপুরে মাদক বিক্রেতা আটক


নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবার বিকল্প ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৮৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ওই মাদক ব্যবসায়ীর নাম সমুয়েল চাম্বুগং (২৮)। তিনি দুর্গাপুর উপজেলার বারমারী গ্রামের গ্রেটিলশন সাংমা ছেলে।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার উত্তর বারমারী গ্রাম থেকে আটক করা।

দুর্গাপুর থানা সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারমারী গ্রামে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক বিক্রেতা মাদক দ্রব্যসহ পালানোর চেষ্টাকালে সমুয়েল চাম্বুগংকে আটক করে তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৮৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও খবর