শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চন্দিনায় দুটি ফুট ওভারব্রিজ উদ্বোধন, একটির ভিত্তি স্থাপন

কুমিল্লার চান্দিনা উপজেলায় মহাসড়ক সংলগ্ন তিনটি হাই স্কুলের সামনে তিনটি ফুট ওভারব্রিজ বিদ্যালয় কমিটি ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ছিল। এই স্থানগুলোতে একাধিক দুর্ঘটনার কারণে এই দাবি ছিল দীর্ঘদিনের।

শনিবার (৪ নভেম্বর) উপজেলার বড় গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এবং উপজেলার তীরচর এলাকায় গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় এর সামনে নব-নির্মিত ফুট ওভারব্রিজ এর উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। সড়ক ও জনপদ বিভাগের সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজগুলোর কাজ সম্পন্ন হয়। এছাড়া উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় এর সামনে মহাসড়কের উপরে নির্মিতব্য ফুট ওভার ব্রিজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।

শনিবার বিকাল ৩টায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার খলিলুর রহমান ভূঁইয়া পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মফিজুল ইসলাম, আশরা মাদ্রাসার অধ্যক্ষ মাও. ইয়াহ ইয়াহ ইয়া রাশেদ, এড. মজিবুর রহমান লিটন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে একই দিন বিকাল সাড়ে ৪টায় কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় এর সামনে মহাসড়কের উপরে নির্মিতব্য ফুট ওভার ব্রিজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি। পরে তিনি গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় এর সামনে নব-নির্মিত আরেকটি ফুট ওভার ব্রিজের উদ্বোধন করেন।

আরও খবর