হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার

লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত।


 লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ নভেম্বর) থানা  প্রাঙ্গণে শনিবার (৪ নভেম্বর)  সকাল ১১টায় আলোচনা সভা   লাখাই থানা কমিউনিটি পুলিশিং কমিটির নব নির্বাচিত সভাপতি, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক( ওসি) তদন্ত চম্পক দাম এর সঞ্চালনা  অনুষ্ষিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। 

 "পুলিশ জনতা ঐক্য করি- স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " এই প্রতিবাদ্য বিষয়ের উপরআলোচনায় অংশ নেন ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসার মুতামিম মুফতি ফয়জুল করীম,বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নেছা, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, নুরুজ্জামান মোল্লা, লাখাই  প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক আব্দুল হান্নান,বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মামুনুর রশীদ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দীন আহমেদ দুলদুল, সহ নেতৃবৃন্দ।  

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার  বলেন  কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় আমরা সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ, দাঙ্গা,মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে জনগণকে নিরাপত্তা দিতে পুলিশের কার্যক্রম আরো বেগবান করা সম্ভব হবে।  শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পুলিশের এ এস আই আবেদ আলী, গীতা পাঠ করেন প্রানেশ রঞ্জন  গোস্বামী।পূর্বান্হে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর