বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আরও দুই দিনের অবরোধের ঘোষণা বিএনপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-11-2023 02:17:10 pm

টানা তিন দিনের অবরোধ শেষে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে আগামী রোববার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এছাড়া সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া কর্মসূচি পালন করবে দলটি।


বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।


এদিকে, বিএনপির সঙ্গে মিল রেখে আগামী ৫ ও ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বৃহস্পতিবার দলটির বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন।


তিনি জানান, আগামীকাল ৩ নভেম্বর শুক্রবার চলমান আন্দোলনে নিহত পুলিশ, সাংবাদিক, শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা। এছাড়া আগামী ৫ ও ৬ নভেম্বর টানা (৪৮ ঘণ্টা) সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।


উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। আজ বৃহস্পতিবার শেষদিনে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করল দলটি।  

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ৩৪ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে