দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজাপুরে দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে দোলনায় খেলার সময় গলায় ফাঁস পরে মারিয়া আক্তার টুনু (৮) নামের এক ২য় শ্রেনীর শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই এলাকার মঞ্জুর খানের মেয়ে ও ১২নং নৈকাঠি নমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী।

নিহত মারিয়ার চাচাতো ভাই শাহাদাত ও খালা মায়া বেগম জানান, মারিয়া আক্তার তার বসতঘরের প্রায় দুইশ মিটার দুরে একটি জোরখালের পাসে দুটি সুপারি গাছের সাথে রশি বেঁধে একটি দোলনা বানায়। সে দোলনায় প্রায়ই খেলা করতো। স্কুল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে ওই বানানো দোলনায় খেলা করতে যায় এবং দোলনায় বসে দোলনা গুরিয়ে খেলা করতেছিলো। হঠাৎ তার পা পিছলে পাসে থাকা জোরখালের ভিতরে পা পরে গেলে গলায় ফাঁস পরে যায়। পরে ঝুলন্ত অবস্থায় তার চাচা মনিরুজ্জামান খান সহ স্থানীয় দেখলে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার বাবুল তালুকদার জানান, যতটুকু জেনেছি শিশু মারিয়া আক্তার দোলনায় খেলা করতে গিয়ে দোলনা গুরানো অবস্থায় পরে গিয়ে গলায় ফাঁস পরে যায় এবং সময় এ দূর্ঘটনাটি ঘটে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর