চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বাঘায় অবরোধের দ্বিতীয় দিনে পিকআপ ভাংচুরের চেষ্টা আহত- দুই

                                               

রাজশাহীর বাঘায় একটি পিকআপ ভাংচুরের চেষ্টা করা হয়েছে। এতে দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে চালক ও হেলাপর আহত হয়েছে। অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) রাতে  বাঘা-আড়ানী সড়কের বাজুবাঘা আহমদপুর বেলতলা  এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়,  অবরোধের দ্বিতীয় দিনে বাঘা বাজার এলাকা থেকে একটি পিকআপ নিয়ে আড়ানী দিকে যাচ্ছিল। পিকআপটি বাঘা-আড়ানী সড়কের বাজুবাঘা আহমদপুর বেলতলা পৌঁছলে দুর্বৃত্তরা লক্ষ করে ইট ও পেট্রল ছুঁড়ে। এতে পিকআপের সামনের কাঁচ ও আগুনে কিছুটা ক্ষতি হয়েছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পিকআপ চালক মুন্না হোসেন (২২) ও হেলপার সৈকত হোসেন (২০) আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। চালক মুন্না হোসেন বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে ও হেলপার সৈকত হোসেন বাঘা উপজেলার খোর্দ্দবাউসা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে পিকআপের সহযোগি হেলপার মানিক হোসেন বলেন, কাঁচা পন্য নিয়ে পাবনায় গিয়েছিলাম। সেখানে মালামাল নামিয়ে দিয়ে বুধবার রাত ৯টার দিকে আড়ানীর দিকে যাচ্ছিলাম। এ সময় মুখে রুমাল বাঁধা অবস্থায় ৫-৬ জনের একটি দল ইট নিক্ষেপ করে এবং পেট্রল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে চালক ও হেলপার আহত হলেও আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি। 

এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, এ ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। #


Tag
আরও খবর