ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক! উখিয়া কলেজের ৯ শিক্ষার্থীর অভিভাবককে তলব।

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের অশোভনীয় ব্যবহার ও কন্টেন্ট বানাতে ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগসহ শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত থাকায় ৯ শিক্ষার্থীর অভিভাবক’কে তলব করেছে উখিয়া কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর), ঐ শিক্ষার্থীদের শনাক্তের পর তাদের অভিভাবককে কলেজে উপস্থিত হতে অবহিত করা হয়।


সম্প্রতি ফেসবুকে, টিকটক ব্যবহার করা কিছু শিক্ষার্থীর ভিডিও ভাইরাল হলে উখিয়ায় আলোচনার ঝড় উঠে।

সংগত কারণে অভিযুক্তদের নাম প্রকাশ না করা হলেও কলেজের পোশাক ও শ্রেণীকক্ষ ব্যবহার করে আলোচনায় আসা টিকটকারদের ব্যাপারে ব্যবস্থা নিতে তড়িৎ পদক্ষেপ নেয় কলেজ প্রশাসন।


শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান ছৈয়দ আকবর কে আহবায়ক করে গঠন করা ৭ সদস্যের তদন্ত কমিটি, ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনার মাধ্যমে ৯ শিক্ষার্থীকে শনাক্ত করে।

তদন্ত কমিটির সদস্য প্লাবন বড়ুয়া জানান, “ইতিমধ্যে ঐ শিক্ষার্থীদের সর্তক করা হয়েছে পাশাপাশি অভিভাবক সহ বৃহস্পতিবার (২ নভেম্বর) কলেজে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয়েছে।”


এদিকে ফেসবুকে পোস্ট করে টিকটকগুলো ভাইরাল করা কথিত এক ছাত্রকেও শনাক্ত করার চেষ্টা চলছে বলে একটি সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর