ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

থাকেন সৌদিয়া, হরতালে নাশকতা করলেন উখিয়া!

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভালুকিয়া আবছার বাপের পাড়া গ্রামের বাসিন্দা আবদুস সালাম (৪২)। প্রায় ৯ মাস থেকে সৌদিআরব অবস্থান করছেন। তিনি প্রবাসে থেকেও বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে হরতালে নাশকতা মামলার আসামি হলেন।


গত ৩১ অক্টোবর উখিয়া থানায় দায়েরকৃত এজাহারে দেখা গেছে, আবদুস সালাম ৩৩ নং আসামি। তিনি ভালুকিয়া আবছার বাপের পাড়া গ্রামের হাজী দিল আহম্মদের ছেলে এবং রত্নাপালং ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।


একই মামলায় ১৭ ও ২০ নম্বর আসামি একজন, জামাল উদ্দিন মাহমুদ। তিনি হলদিয়া পালং ইউনিয়নের ক্লাসপাড়া গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।


গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার অভিযোগে মামলাটি করেছেন পুলিশ উপপরিদর্শক (এস আই) মোঃ আব্দুল ওয়াহেদ। এ মামলায় উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।




এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদি এসআই মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, এগুলো রাজনৈতিক মামলা তো, হতাশ হওয়ার কিছুই নাই। অসুবিধা হবে না। তদন্ত কর্মকর্তা দেখেশুনে প্রতিবেদন দিবেন।


মামলার প্রসঙ্গে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, হরতালের দিন উখিয়ার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনাই ঘটেনি। এরপরও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা খুবই দুঃখজনক।


তিনি বলেন, স্থানীয় সরকারি দলের নেতারা অতিরিক্ত প্রশাসনিক শক্তি ব্যবহার ও গায়েবী মামলা দায়ের করে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে। এই ধরণের মিথ্যা মামলা কারো জন্য শোভনীয় নয়। এসব কারণে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে মনে করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি।

Tag
আরও খবর