বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

রামগড়ে অশ্রুশিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন

রামগড়ে অশ্রুশিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন 



এমদাত খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে সনাতনী ধর্মের অনুসারীরা অশ্রুশিক্ত নয়নে দেবী  দুর্গাকে বিদায় জানালেন।পূজার আচার আনুষ্ঠানিকতা শেষ করে  বুধবার (৫ অক্টোবর) দুপুরের পর রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি বাড়ি থেকে বিজয়া দশমীর শোভাযাত্রা বের করা হয়।কয়েক হাজার নারী পুরুষ, যুবক যুবতী,শিশু বৃদ্ধ ভক্তের সম্মিলিত অংশগ্রহনে শোভাযাত্রাটি পৌর শহরের মাষ্টার পাড়া,গর্জনতলি,জগন্নাথ পাড়া ঘুরে আনন্দপাড়ার ফেনী নদীর ঘাটে এসে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের মিলনমেলায় রূপ নেয়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, ধূপ আরতি ও পূজা-অর্চনায় সেখানে একে একে  ফেনী নদীতে ভাসিয়ে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়। বিভিন্ন সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত বৃন্দ এসময় বাংলাদেশ-ভরত সীমান্ত ফেনী নদীর দু'পাড়ে দেবী দুর্গার বিসর্জনের এ দৃশ্য উপভোগ করেন।আয়োজকরা জানান,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সুশৃঙ্খলভাবে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির এই মহামিলন মেলার আনুষ্ঠানিকতা শেষ হল।সকল অনাচার,অশুভ শক্তিকে বিনাস করে সকলে জন্য শান্তির বার্তা দিয়ে যাবেন মা দুর্গা এমন প্রত্যাশা ভক্তদের।নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী জানান ,দু্র্গাউৎসব হিন্দু ধর্মের হলেও এ অঞ্চলে বসবারত মুসলিম, বৌদ্ধ,খ্রীষ্টান,মারমাসহ সকল সম্প্রদায়ের মিল-বন্ধনের উৎসব।এটি সম্প্রীতির উৎকৃষ্ট নিদর্শন।

রামগড় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুভাশিস দাস উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের কে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুশৃংখলভাবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে।

Tag
আরও খবর