রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্গাপুরে ২০ শিক্ষার্থীকে কোরআন শরীফ দিলেন রিকশাচালক তারা মিয়া

দুর্গাপুরে ২০ শিক্ষার্থীকে কোরআন শরীফ দিলেন রিকশাচালক তারা মিয়া


নেত্রকোনা দুর্গাপুরে একটি মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীকে কোরআন শরীফ কিনে দিয়েছেন রিকশা চালক তারা মিয়া।

আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ফজলুল উলুম কারিমীয়া খরশ মাদ্রাসার ২০ জন দরিদ্র শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেন তিনি। এ-সময় মাদ্রাসার শিক্ষা সচিব মাও. ওসমান গনি,মোহতামিম মাও. জাকারিয়া আল হোসেন,সাংবাদিক আবিদ হাসান বাপ্পি,রাজেশ গৌড়,আল নোমান শান্ত,প্রধান হাফেজ মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রিকশাচালক তারা মিয়ার বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চকলেংগুড়া গ্রামে। তিন ভাই এর মধ্যে সবার বড় তারা মিয়া। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী,সন্তান আর বৃদ্ধ বাবা-মা নিয়ে ছয় জনের সংসার। ব্যাটারী চালিত রিকশার আয় থেকে সংসার চালাচ্ছেন তিনি। অভাব তার নিত্যসঙ্গী। তারপরও তার স্বপ্ন অস্বচ্ছল ছেলে মেয়েদের পাশে দাড়ানোর।

জানতে চাইলে রিকশা চালক তারা মিয়া জানান, গত প্রায় সাত বছর যাবত রিকশা চালিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের বই,খাতা,কলমসহ নানান শিক্ষা উপকরণ দেন। অভাবের সংসারের দারিদ্রতার কারনে ছোটবেলায় লেখাপড়া করতে পারেননি বিধায় দরিদ্র শিক্ষার্থীদের এ সহযোগিতা করেন বলে জানান তিনি।

আরও খবর