চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

বাপা হবিগনজের উদ্যোগে শায়েস্তাগনজে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন।

বাপা হবিগঞ্জের উদ্যোগে শায়েস্তাগন্জে পরিবেশ ও  বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন। 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার  জহুর চাঁন বিবি মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন কার্যক্রমের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম।।  

শায়েস্তাগঞ্জের জহুর চাঁন বিবি মহিলা কলেজে সোমবার (৩০ আগষ্ট)   সকাল ১০ টায় তালের চারা রোপন  কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাজরাতুন নাইম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুম,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব,কলেজের গভর্নিং বডির সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান মিয়া, বাপা হবিগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন। 

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক শায়েস্তাগঞ্জ এর সম্পাদক এম,শাখাওয়াত হোসেন টিটু,কলেজের শিক্ষক বৃন্দ ও ছাত্রীরা।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাজরাতুন নাইম "বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ আঞ্চলিক কমিটির ভূয়সী প্রসংশা করে  বলেন তালের চারা রোপন এর মতো উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। 

প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত নিরোধে তালের চারা রোপন এর বিকল্প নেই। 

তিনি আরোও বলেন বজ্রপাত নিরোধক যন্ত্রপাতি বসানোর মাধ্যমে বজ্রপাত থেকে রক্ষায় বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটি বেশ ব্যয়বহুল। এক্ষেত্রে বিকল্প  হতে পারে বেশী করে তালের চারা রোপন। 

পরিবেশ বান্ধব বৃক্ষ তালের রয়েছে বহুবিধ ব্যবহার। এ থেকে পাওয়া যায়  সুস্বাদু  ও পুষ্টিকর রস, শাস।

উল্লেখ্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে ১৫ আগষ্ট /২৩ তালের চারা রোপন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন  পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।

Tag
আরও খবর