ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অভয়নগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে বিএনপির ডাকা হরতাল উপেক্ষা করে শনিবার (২৯ অক্টোবর) সকালে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, পৌর কৃষকলীগের সভাপতি মিজান আকুঞ্জী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চাইছে। তারা দেশে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। আমরা তাদের এসব ষড়যন্ত্র প্রতিহত করব।


বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীবাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর হামলা ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ রায় কপিল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পি, মোল্যা আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, মহিলা সম্পাদক লায়লা খাতুন, প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সালাম, রিজাউল ইসলাম, রাশেদা খানম, রোকেয়া বেগমসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সমাবেশ শেষে বিশাল মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর