রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ভার্চুয়াল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামের উদ্যোগে ভার্চুয়াল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেয়ারটেকার সরকার ব্যবস্থার জন্য আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে   -ডা.সৈয়দ আব্দুল্লাহ মোঃ  তাহের 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগ ২৪/১০/২০২৩ ইং মঙ্গলবার সকাল ৭:০০ টায় ভার্চুয়াল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ এর সাবেক সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল   মাওলানা আবুল হাসনাত মু. আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান। ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দীন মোহাম্মদ 

কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল টিম সদস্য আবদুস সাত্তার।উপজেলা সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন এর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন  কুমিল্লা জেলা দক্ষিনের আমীর মুহাম্মদ শাহজাহান এডভোকেট, জেলা  সেক্রেটারী ড.সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

সম্মেলনে  আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন পৌর জামায়াতের আমীর  মাওলানা ইব্রাহীম।ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী ইয়াছিন মজুমদার, মোশাররফ হোসেন ওপেল,ছাত্রনেতা মহিউদ্দিন রনি এছাড়া  উপজেলা, পৌরসভা,ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি  ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থার পথকে সুগম করতে অবিলম্বে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। 

কেয়ারটেকার সরকার এর অধিনে নির্বাচন  দিয়ে একটি গণতান্ত্রিক  সরকার প্রতিষ্ঠা করতে হবে।আজ

 আওয়ামী লীগের হটকারিতা, লুটপাট, দুর্নীতি ও দুঃশাসনে দেশ  ধ্বংসের পথে। নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার বলতে দেশে কিছুই নেই। লাঠিতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না।  তিনি মংগলবার সকালে  বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আয়োজিত ভার্চুয়াল কর্মী সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের  আরো বলেন, শাহিদী তামান্নায় উজ্জীবিত হয়ে সরকার বিরুধী আন্দোলন-সংগ্রাম ও চৌদ্দগ্রামকে সন্ত্রাস মুক্ত করার জন্য  অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান। 

এই জালিম   সরকারের  জনমত  কমে  জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পররাষ্ট্রনীতির ব্যর্থতায় সরকার বন্ধুহীন হয়ে পড়েছে।

ডা.তাহের আরো বলেন,আজকে দেশ এবং জাতিকে বাঁচাতে হলে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে।

আরও খবর