ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

অভয়নগরে প্রণোদনার বীজ ও সার পেয়ে কৃষকের মুখে হাসি

যশোরেরর অভয়নগরে কৃষি অফিস এর পক্ষ থেকে উপজেলার ৪৬০৫ জন কৃষককে রবি শস্য গম, ভুট্টার বীজ ও গ্রীষ্মকালীন নাবী পেঁয়াজের বীজ ও সার প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,  কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রকল্প কর্মকর্তা মুসফিকুর রহিম, সিনিয়র মৎস্য অফিসার মো.আমিনুল হক, সমাজ সেবা অফিসার মো.ওহেদুজ্জামান,উপ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিহির কুমার বৈরাগী, কৃষি কর্মকর্তা শ্রীধরপুর ব্লক হাফিজা খাতুন।

উপজেলার প্রান্তিক চাষিদের মধ্যে গ্রীষ্মকালীন নাবি পেঁয়াজ এর বীজ ১০৫ জনকে,রবি প্রনোদনা গমবীজ ১৮০ জনকে, ভুট্টা ১শ জনকে, সরিষা ৪ হাজার জনকে, সুর্যমূখী ১৫ জনকে, শীতকালীন পেঁয়াজ ৫০জনকে, মুগ-ডাউলবীজ ৩০ জনকে, মশুর ডালবীজ ১৫০ জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়। কৃষকরা এ প্রণোদনা পেয়ে বীজ ও সার কিনতে না হওয়ায় তাই হাসি ফুটেছে কৃষকের মুখে।বিনামুল্যে এসব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হয়েছেন। আগামীতে এসব ফসলের আবাদ আরো বাড়বে বলে অনেকই মনে করছেন। 

Tag
আরও খবর