প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও

মির্জাগঞ্জে চাচা ও সৎ মায়ের নির্যাতনে মাদরাসা ছাত্র হাসপাতালে, থানায় অভিযোগ

নির্যাতনে আহত কিশোর জুবায়ের (১৫) ও থানায় লিখিত অভিযোগে কপি।র কপি

পটুয়াখালীর মির্জাগঞ্জে আপন চাচা ও সৎ মায়ের পাশবিক নির্যাতনে আহত হয়ে জুবায়ের (১৫) নামে এক কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 


এ ঘটনায় রবিবার (২২ অক্টোবর) নির্যাতিত কিশোরের মামি মারজিয়া বেগম বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত চাচা খালিদ সাইফুল্লাহ (২৫) কে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করা হয়। 


নির্যাতিত কিশোর জুবায়ের উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের শফিকুল ইসলাম মোল্লার ১ম স্ত্রীর ছেলে এবং সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসার ৮ম শ্রেণিতে পড়ে। একই সাথে সে হাফেজী (২৬ পারা) পড়ুয়া একজন ছাত্র।



লিখিত অভিযোগ ও নির্যাতিত কিশোরের সাথে কথা বলে জানা যায়, কিশোর জুবায়েরকে ছোট রেখে তার মা অন্যত্র বিবাহ করলে তার বাবাও কিছুদিন পর ২য় বিবাহ করে। এরপর থেকেই সৎ মা বিভিন্ন সময় কারণে-অকারণে আমাকে তাকে নির্যাতন করতো আর বলতো তাকে (জুবায়ের) দেখলে নাকী তার (সৎ মা) শরীরে জ্বালা করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২০ অক্টোবর)  মাদরাসা থেকে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত বারোটার দিকে তাকে ঘুম থেকে জাগিয়ে চুরির অপবাদ দিয়ে বাবার চোখের সামনেই সৎ মা মিতু ও চাচা খালিদ সাইফুল্লাহ লাঠি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। এতে সে মাটিতে লুটিয়ে পরলে গলা চেপে ধরে ও বুকের উপর লাথি মারে আর বলে চুরির কথা স্বীকার না করলে আজ তোকে মেরে বস্তায় ভরে ফেলে দেব। এসব তার বাবা দাড়িয়ে দাড়িয়ে দেখলেও কিছু বলেনি। পরে তারা ওই কিশোরকে চেতনানাশক ঔষধ খাইয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরদিন শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তার জ্ঞান ফিরলে টয়লেটে যাবার কথা বলে পালিয়ে আত্মীয় স্বজনের কাছে যায় ওই কিশোর। এরপর তাদের মাধ্যমে থানায় গেলে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।


নির্যাতনের বিষয় চাচা সাইফুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ও (জুবায়ের) চুরি করেছে তাই একটু শাসন করেছি। 


নির্যাতিত কিশোরের বাবা সফিক বলেন, যারা বেশি ভালোবাসে তারাই শাসন করে। তবে মারাটা একটু বেশি হয়েছে। 


এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ছেলেটি আহত অবস্থায় থানায় আসলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগও পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও খবর