নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার

মৃত্যুর জন্য কে দায়ী; লেখে গেলো চিরকুটে

লেখিত চিরকুট

মৃত্যুর জন্য কে দায়ী; লেখে গেলো চিরকুটে


নেত্রকোনার দুর্গাপুরে রণদীর তালুকদার (৩৪) নামে এক ব্র্যাক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ শুক্রবার সকালে রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ। রণদীর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শমিপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কোনো এক সময়ে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রণদীরের বিছানা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’। তবে লেখাটি রণদীরের হাতের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রণদীর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ ব্র্যাক শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন। এই সুবাদে তিনি ওই ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বৃহস্পতিবার বিকেলে বাসায় আসেন রণদীর। এরপর পাশের বাসার একজন তাঁর ঘরে এসে দেখতে পান রণদীরের দেহ ঘরের ফ্যানের রডের সঙ্গে ঝুলছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। 

রণদীরের বড় ভাই স্বপন তালুকদার জানান, ‘রণদীর দীর্ঘদিন যাবৎ ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কাজ করছে। গত দুই বছর ধরে দুর্গাপুর উপজেলার কুমুদগঞ্জ শাখার মাঠকর্মী হিসেবে কাজ করে আসছিল। তার তিন মাস আগে বিয়ে হয়। হঠাৎ আমার ভাইয়ের এমন মৃত্যু ঘটবে তা ভাবতে কষ্ট হচ্ছে। আমরা এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে রণদীরের বিছানায়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর



6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

১ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে