বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

পাটকেলঘাটায় কর্মরত সাংবাদিকদের সাথে সাবেক সংসদ ইজ্ঞিনিয়ার শেখ মুজিবর রহমানের মতবিনিময়

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সাতক্ষীরা -১ আসনের  সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার শেখ  মুজিবর রহমান।

শুক্রবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন,জাতির পরিচয়ের জন্য বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সরকারে উন্নয়ন গুলো  তুলে ধরবেন। বিগত দিনে আমি কপোতাক্ষ নদ খননে ২৬২কোটি  টাকা বরাদ্ধ এনে খনন কাজ করেছি। ক্ষমতায় থাকাকালীন রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের কাজ করেছি। আমার নির্বাচনী এলাকায়  চার হাজার স্কুল কলেজের উন্নয়ন করেছি। তিনি  পাটকেলঘাটা প্রেসক্লাবে সার্বিক উন্নয়নের সহযোগিতা করবেন বলে  আশ্বস্থ করেন।

তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনায়ন দিলে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখব। এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।

পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য  রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান। আরো বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাধু, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা আলীগ নেতা শেখ  মজ্ঞুরুল ইসলাম, সজল নন্দী প্রমুখ।


Tag
আরও খবর